Breaking News

২০২১ এ ভারত সরকারের অধীনে চাকরির আবেদন, যোগ্যতা অনুযায়ী বাছাই


২০২১ এ ভারত সরকারের অধীনে চাকরির আবেদন :

ভারতে এখনও বহু সংখ্যক ছাত্রছাত্রী বেকার সমস্যায় ভুগছে। বছরের পর বছর ছাত্রছাত্রীদের পরিমাণ বৃদ্ধি পেয়েই চলেছে। ভারতে বেকার শিক্ষিতরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সরকারী ও বেসরকারী চাকরির আবেদন করতে পারেন। সেই সমস্ত ক্ষেত্রে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, মৌখিক পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে দিতে হয়। কি কি চাকরির আবেদন কিভাবে করবেন তার একটি ধারণা তৈরি করা হয়েছে। যা আপনাকে এবং আপনার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে সাহায্য করবে বলে আশা করা যায়। 


ভারতীয়দের ক্ষেত্রে কোন কোন সরকারী চাকরি উপলব্ধ রয়েছে তা নিয়ে একটু আলোচনাকরা যাক। কোভিড পরিস্থিতিকে কেন্দ্র করে বহু পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। এর পরেও ২০২১ এ আবারও প্রায় দুই লক্ষাধিক এরও বেশি শূন্য পদ রয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যে সকল ক্ষেত্রে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি নীচে দিয়ে দেওয়া হল-


UPSC সিভিল সার্ভিস পরীক্ষা ল, SSC সম্মিলিতি স্নাতক স্তরের পরীক্ষা, SSC উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা, NTPC রেলওয়ে নন টেকনিক্যাল বিভাগীয় পরীক্ষা, IBPS ব্যাঙ্কিং পরীক্ষা, রেলওয়ে স্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরীক্ষা, গ্রুপ ডি পদ, প্যারামেডিক্যাল স্টাফ, ক্লার্ক, সহায়ক, অফিসার, ম্যানেজার, টেকনিশিয়ান, এছাড়াও রয়েছে ভারতীয় আর্মি(INDIAN ARMY), বর্ডার সিকিউরিটি ফোর্স(BSF) , ITBP, CRPF,  পুলিশের চাকরির পদে কনস্টেবল, উপ-পরিদর্শক, হেড কনস্টেবল, পরিদর্শক ইত্যাদি।


আপনি কীভাবে  সরকারী চাকরীর জন্য আবেদন করতে পারবেন? প্রথমে আপনার যোগ্যতা ভিত্তিক সরকারী চাকরীর বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়ুন।  তারপর আপনার যোগ্যতার ভিত্তিতে যেকোনো পদ অনুযায়ী অনলাইন কিংবা অফলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। আবেদন করার সময় ভালো করে দেখে নিতে হবে সবকিছু সঠিকভাবে প্রদান করেছেন কিনা।  সেই ভিত্তিতে আপনি পরীক্ষার ডাক পাবেন।
 

সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে আপনি বয়েসের কিংবা ওজন, উচ্চতা, প্রাপ্ত একাডেমিক স্কোর, ইত্যাদিতে ছাড় পাওয়ার সুবিধা পেতে পারেন। সেটা হবে কাস্ট সার্টিফিকেট এর ভিত্তিতে। সরকারি চাকরিতে বয়সের ছাড় : এসসি / এসটি-এর জন্য 05 বছর, ওবিসি'র 03 বছর এবং 10 বছর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। 


সরকারী চাকরীর ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি( পাস), মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক , আইটিআই, ডিপ্লোমা, বিটেক, ডিগ্রি (বিএসসি), বিএ, বি.কম, বি.সি.এ, এম.কম, এম.এ, এম.ফিল, এম.সি.এ, এম.বি.এ, এম.ই, এম.টেক, পি.এইচ.ডি ইত্যাদি রয়েছে। আপনার যোগ্যতার ভিত্তিতেই আপনি কোনো পদে আবেদন করতে পারবেন।

No comments