Breaking News

এখন ফেসবুকের সমস্ত ডেটা ট্রানসফার করুন আপনার অন্যান্য সাইটগুলিতে, দেখুন পদ্ধতি


এখন ফেসবুকের ডেটা ট্রানসফার করুন আপনার অন্যান্য সাইটগুলিতে, দেখুন পদ্ধতি :

ফেসবুক ব্যবহারকারীদের জন্য এক সুখবর, যা ব্যবহারকারীর কাছে অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে হবে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।  ফেসবুক একটি নতুন কৌশল চালু করেছে যা ব্যবহারকারীদের ফেসবুকের ডেটা তার অপর কোন সাইটে নিয়ে যাওয়া যায়। যার মাধ্যমে  সমস্ত ফটো, ভিডিও, এছাড়াও অন্যান্য পোস্ট এমনকি বিজ্ঞাপন-সম্পর্কিত তথ্যগুলি স্থানান্তরিত করতে পারবেন খুবই সহজ উপায়ে। 


এই পরিষেবাটি ব্যবহারকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা লাভজনকও বটে। কেননা পূর্বে পাঠ্যপোস্ট গুলি এবং নোটসগুলি কখনও ডাউনলোড করতে পারতেন না। কিন্তু এখন সমস্ত পোস্ট ডাউনলোড করা সম্ভব হবে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। ইতিমধ্যে যার ব্যবহার চালু হয়ে গেছে। আপনারা এখনই পেজ ট্রান্সফার করতে পারেন। 

ব্যবহার করার সময় ফেসবুক তাদের গোপনীয়তা, সিকিউরিটি এবং ইউটিলিটি সম্পর্কে সজাগ থাকবেন। ট্রান্সফার করার শুরুতে একবার আপনাকে পাসওয়ার্ড প্রদান করতে হবে এবং ট্রান্সফার সম্পন্ন হয়ে গেলে এনক্রিপ্ট করে দিতে হবে। আপনার সমস্ত ডেটাগুলি ব্লগার, গুগল ডকুমেন্টস এবং ওয়ার্ডপ্রেস এর মধ্যেও ব্যাকআপ করা সম্ভব হবে।

আপনার ফেসবুক ডেটা ডাউনলোড করুন আপনিও ডেস্কটপ ব্রাউজারের মাধ্যমে।  কয়েকটি সহজ উপায় দেওয়া হল যা আপনাকে অনেকটা সাহায্য করবে বলে আশা করা যায়- 

প্রথমত, ফেসবুকের Home Page এ উপরের ডানদিকের অংশে Dropdown তীরটিতে একবার ক্লিক করুন তখন আপনার স্ক্রিন এ আরও কিছু অপশন আসবে ।  সেখানে Settings and Privacy তে গিয়ে আবার Settings এ ক্লিক করুন। এরপর  Transfer a copy of your information এ ক্লিক করুন। এবার আপনার ফেসবুক পাসওয়ার্ডটি প্রদান করে সাবমিট করে দিন। আপনি কোন কোন ক্ষেত্রে ট্রানসফার সম্পন্ন করবেন সেখানে উল্লেখ করে দিতে হবে । তাহলে সেই ভিত্তিতেই আপনার বাছাই করা পোস্ট, ভিডিও, ছবি, লেখা ইত্যাদি ট্রানসফার করা সম্ভব হবে। 

কোথায় স্থানান্তর করবেন সেটা আপনার উপর নির্ভরশীল, সেজন্য প্রযোজনীয় ডাটা স্থানান্তরিত করতে আপনি একটি বিকল্প বেছে নিয়ে এটিকে সম্পন্ন করুন। এভাবেই খুবই সহজ ও সাধারণ পদ্ধতিতে আপনি আপনার ফেসবুকের ডেটাগুলি একক ভাবে অন্যান্য সাইটে নিয়ে যেতে পারেন।

No comments