Whatsapp এর গোলাপি থিম! আপনি কি সেরকম করতে চান?
Whatsapp এর গোলাপি থিম! অবাক হতে বাকি নেই কারোর। "WHATSAPP থিম সবুজ থেকে গোলাপি হয়ে যাবে!" - এ কেমন কথা? হ্যাঁ তাই। কথাটি সত্যি কিন্তু কাজে ঘটবে অন্যটা। আপনার কাছে যদি কোন লিঙ্ক এসে থাকে যেখানে লেখা থাকবে WHATSAPP এর থিম সবুজ থেকে গোলাপি হয়ে যাবে! তাহলে সেটাতে কখনোই ক্লিক করবেন না । একটি সতর্ক হোন, এভাবেই সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে।
WHATSAPP PINK থেকে এখনই সাবধান হওয়া ভালো। লিঙ্ক এর মধ্য দিয়ে তারা একটি App ডাউনলোড করতে বলে। আর আপনি নতুন ফেচারের আশায় একবার ক্লিক করলেন তো সমস্যার ভুক্তভোগী হবেন আপনিও।
সেই লিঙ্ক এ ক্লিক করলে আপনার ফোন এর কন্ট্রোল ক্ষমতা আপনি হারিয়ে ফেলতে পারেন, হ্যাকারের হাতে চলে যাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আপনার whatsapp, facebook, Twitter, Gmail, Instagram এমনকি আপনার ব্যাঙ্কিং App, G-Pay, Phone Pay, Paytm সবধরনের অ্যাকাউন্ট হ্যাক করে মুহূর্তের মধ্যেই বড়সড়ো দুর্ঘটনার কবলে ফেলে দিতে পারে ।
WhatsApp এর মধ্যে বিভিন্ন গ্রুপে কিংবা ব্যক্তিগতভাবে মেসেজ করেই লিঙ্ক এর মাধ্যমে একটি একটি ভাইরাস ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে খবর মেলে । সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাজশেখর রাজহারিয়া সকল whatsapp এবং স্মার্টফোন ব্যবহারকারীকে স্প্যামের আক্রমণ থেকে বাঁচাতে ট্যুইট করে জানিয়েছে।
Twitter post's link-
আশ্চর্যজনক ভাবে এই WhatsApp Pink একদম আসল whatsapp অ্যাপ্লিকেশনের মতোই দেখতে। রয়েছে শুধু রঙের পার্থক্য। কিন্তু সেটিংস মেনু আসল WhatsApp এর থেকে একটু ভিন্ন। পাশাপাশিই আপনাদের নজর রাখতে হবে, যাতে কোনও APK বা মোবাইল অ্যাপস যেন ডাউনলোড না করেন। সেই সঙ্গে এ-ও নজর রাখতে হবে, কন্ট্যাক্টসের কাউকে যেন এই ধরনের ভুয়ো বার্তা না পাঠানো হয় ।
এই ধরনের মেসেজগুলির মধ্য দিয়ে ব্যবহারকারীদের বলা হয়ে থাকে কমপক্ষে 15-20টি গ্রুপে ফরওয়ার্ড করতে। এক রিপোর্টের ভিত্তিতে জানা গেছে যে এই ক্রাইমের শিকার হয়েছেন অনেকে। এই ধরনের কোনও বার্তা পেলে আসল whatsapp অ্যাপের মধ্যে রিপোর্ট অপশনটিতে রিপোর্ট করুন।


No comments