Breaking News

শরীর, মন ও স্বাস্থ্য ভালো রাখার সহজসাধ্য কিছু উপায়, চাইলে আপনিও করতে পারেন


শরীর, মন ও স্বাস্থ্য ভালো রাখার সাধারণ সহজসাধ্য কিছু উপায়


আমরা পৌছেছি একবিংশ শতাব্দী, ২০২১ সাল । একদিকে যেমন নতুনেত্বর ছোঁয়া এবং অত্যাধুনিক প্রযুক্তি অন্যদিকে তেমন রাসায়নিক উপাদানের প্রাচুর্যতা। অত্যাধুনিক যুগ মানুষের জীবনকে যতটা এগিয়ে নিয়ে গিয়ে সহজ করে দিয়েছে ততটা দুর্বল করে তুলেছে শারীরিক ও মানসিকভাবে। covid-19 বিশ্বকে প্রায় অনেকাংশে ধ্বংস করেই দিয়েছে। এ এক মারণ ভাইরাস, দিকে দিকে মৃত্যুর প্লাবন বাহিত করেছে। একটি বছরের অভিজ্ঞতা মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। যার প্রকোপ কমলেও নাগালের বাইরে যাইনি বরং আরও বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। মানুষ আজ নাজেহাল। 


চারিদিকে এই পরিস্থিতিগুলিকে কেন্দ্র করে মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনার বিষয়গুলি যেন প্রাধান্য পায়। অন্যথায় মৃত্যুমুখী জীবনকে উন্নতির থেকে অবনতির দিকেই ঠেলে দেওয়া তিল তিল করে। সকলকেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে মানুষের খাদ্য চাহিদা অনুযায়ী খাদ্যের জোগান এর উপর নজরদারি করতে হবে। আমরা সেই খাদ্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে কিছু আলোচনা তুলে ধরছি- 


১॥ স্বাস্থ্য সম্মত খাবার খান। আমরা সকলে সর্বদা উদ্যোগী থাকবো খাবারের সূচি অনুযায়ী খাদ্যাভ্যাস জারি রাখতে। কেননা খাবারের তালিকায় রাখা খাবারের উপর আপনার চাহিদা নির্ভর করবে যা শরীর ও স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করবে। ফলমূল, শাকসবজি, শস্য জাতীয় খাবার, অর্থাৎ স্বাস্থ্যকর পথ্য জাতীয় খাবার খেতে অভ্যাস করুন। খাবারে মশলার ব্যবহার মাত্রা পরিমান মত রাখুন, ফাস্ট ফুড থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। 


২॥ রোজ ভোর বেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করুন এবং সকালের বাতাসে কমপক্ষে এক কিলোমিটার পথ হাটুন / দৌড়ান। সকালে খালি পেটে বেশি বেশি করে জল খান। দৈনিক গড়ে ৪-৫ লিটার জল পান করুন। গরমকালে হাল্কা এবং ঢিলেঢালা পোষাক পরিধান করার অভ্যাস করুন। 



৩॥ নিজেকে সপ্তাহে অন্ততপক্ষে একদিন অথবা দুদিন আন্তর্জাল থেকে দূরে রাখুন। দিনের এক ঘণ্টা সময় কোন নীরব স্থানে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন। তাহলে মস্তিষ্ক বিশ্রাম পাবে এবং আপনার অন্যান্য ক্ষেত্রে কাজের সময় মাথা ঠান্ডা থাকবে। কাজের ফাঁকে চকলেট বা আইসক্রিম খান। ফলে মন উৎফুল্ল বা আনন্দিত থাকে। 




৪॥ মানুষের সাথে কথা বলার সময় মন খুলে কথা বলুন, মুখে হাসির চিহ্ন রেখে কথপোকথন করুন। অতিরিক্ত কথা বা অযথা কথা বলা থেকে বিরত থাকুন। স্যোশাল মিডিয়ায় সময় কম কাটান। যতটুকু কাটান সৎ প্রয়োজনে কাটান। অশ্লীল ভাবনা গুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করুন। 


৫॥ দৈনিক কায়িক পরিশ্রম করুন অথবা শরীর চর্চা শুরু করুন। এতে মন ও স্বাস্থ্য উভয়ের পক্ষেই ভালো। শরীর চর্চা হিসেবে দৈনিক সাঁতার কাটতে পারেন। সাধ্যমতো মানুষকে সাহায্য করার চেষ্টা করুন অথবা অন্যদেরকে প্রেরণা জোগান। এতে মন ও মানসিকতা সুস্থ ও স্বাভাবিক থাকে।

No comments