সর্বশেষ কমেন্ট করেই রিপ্লাই পেলেন এক ভক্ত, ভাইরাল ভাবে পূরণ হল মনের ইচ্ছা
১৯ সে এপ্রিল অর্থাৎ সোমবার গায়ক অনুপম রায় একটি পোস্ট করেন তার ফেসবুক পেজে। সেখানে একটি বই এর ছবি দিয়ে লিখেছিলেন -
"সপ্তাহের একদিনকে "প্রযুক্তিগত উপবাস" হিসাবে দিন নির্ধারণ করুন। অডিও প্লেয়ার এবং ইবুকগুলির জন্য ব্যতিক্রম করুন। অর্থ, শক্তি, মনোযোগ এবং সাফল্যের মতো শক্তিশালী শক্তি এবং উত্সাহগুলি আপনাকে দৈনিক ভিত্তিতে বিরক্ত করতে দেবেন না। যান, আপনার #Ikigai সন্ধান করুন - সক্রিয় থাকুন এবং কখনও অবসর গ্রহণ করবেন না। "
সেই পোস্টকে ঘিরে অনেকেই অনেক কমেন্ট করেছেন। কিন্তু একটি অবাক করার বিষয় এই যে- অনুপম এক ভক্ত বহুদিন থেকে তার পোস্টে কমেন্ট করে আসছেন রিপ্লাই পাওয়ার আশায়। কিন্তু একদিনও সেই ভক্তের মনের ইচ্ছা পূরণ হচ্ছে না। তাই শেষবারের মতো কমেন্ট করে জানিয়েছেন যে তিনি অনুপমের পোস্টে আর কমেন্ট করবেন না। এমনই ভাবে আক্ষেপের সাথে জানিয়েছেন একটি ফেসবুক পোস্টের কমেন্ট এ।
কমেন্ট এ লিখেছেন-
"অনুপম দা এটা আমার শেষ কমেন্ট আমি আর কমেন্ট করবো না, কারণ আমি আপনার প্রত্যেকটা ছবিতে কমেন্ট করি শুধুমাত্র আপনার রিপ্লাই পাবার আশায়,,,এতদিনে আমার একটা কমেন্টও আপনার চোখে পড়লো না অনুপম দা?একটা রিপ্লাই-ই তো চেয়েছি,আপনার এতবড় ফ্যান আমি, এইটুকু তো ডিজার্ভ করিই বলেন"
তৎক্ষণাত সেই কমেন্ট অনুপমের নজরে আসায় একটা রিপ্লাই দেন। অনুপম রায় সেখানে রিপ্লাই দিয়ে লেখেন- "এই যে রিপ্লাই"।
সেখানে তার পরে পরেই কমেন্টস এর ঝড় বয়ে যায়। কেউ ঠাট্টা করে লেখেন আমি কি দোষ করেছিলাম, কেউ লেখেন আমাকে একটা হার্ট দিয়ে যাও আবার কেউ বলেন আমি কি রিপ্লাই পাবো না, পাবো না রিপ্লাই।
অনুপম একটি বই এর প্রসঙ্গ নিয়ে পোস্টটি করেছেন। সেই বইটির নাম হল 'IKIGAI' - the Japanese secret to a long happy life অর্থাৎ আইকিগাই- "দীর্ঘ সুখী জীবনের জাপানি গোপনীয়তা"
নীচের লিঙ্ক এ ক্লিক করে সেই ফেসবুক পোস্টটি এবং কিছু মজাদার কমেন্ট দেখে আসুন-



No comments