মারণ ভাইরাস করোনা ফের গ্রাস করছে গোটা বিশ্ব, আক্রান্তের দিকে বিশ্ব রেকর্ড ভারতের
মারণ ভাইরাস করোনা ফের গ্রাস করছে গোটা বিশ্ব, আক্রান্তের দিকে বিশ্ব রেকর্ড ভারতের
গোটা বিশ্ব করোনা ভাইরাসের কারণে তোলপাড়। করোনা ভাইরাসের সংক্রমণের বয়স দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। কিছুদিন নিশ্চুপ থাকার পর ফের এই মারণ ভাইরাস তার মারণ খেলা খেলতে শুরু করে দিয়েছে।
বিশ্বের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের দেশগুলির হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কিছুদিনের মধ্যেই কয়েক লক্ষ সংক্রমণ বেড়ে গিয়ে বর্তমানে দ্বিতীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। যা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠতে পরে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
বর্তমানে ভরতে একদিনে ২ লক্ষের বেশি সংক্রমণ ছড়িয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে বলে দাবি। গত ২৪ ঘন্টায় ভারতে ২ লক্ষ ৬৩ হাজার এর বেশি সংখ্যক পসিটিভ কেস ধরা পড়েছে। যেখানে রাজ্যের দিক থেকে মহারাষ্ট্র সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রয়েছে এমনটাই জানা গেছে ওয়েবসাইট এ। মহারাষ্ট্র রিপোর্ট অনুযায়ী একদিনের আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার এর উপর।
পশ্চিম বঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা বর্ধিত হচ্ছে বলে রিপোর্ট। এই পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন উচ্চ স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে।
মহারাষ্ট্র, পুনে, রাজস্থান, দিল্লী, কেরালা, চণ্ডীগড় সহ বেশ কিছু রাজ্যের বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহতার নজির সৃষ্টি করেছ করোনা ভাইরাস।
বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আবারও নতুন ভাবে নতুন রূপে দেখা দিয়েছে এবং বিশ্বকে আবারও বিষে জর্জরিত করে তুলছে। মানুষের মৃত্যুর ঢল নেমে গিয়েছে চারিদিকে, পরিবার পরিজনদের হাহাকার কান্না আবারও বিশ্বকে গ্রাস করে ফেলছে।

No comments