Breaking News

তিতাস একটি নদীর নাম খ্যাত অভিনেত্রী প্রয়াত, শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি

Picture- Google

তিতাস একটি নদীর নাম খ্যাত অভিনেত্রী প্রয়াত, শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি


প্রয়াত হলেন অভিনেত্রী করবী। তিতাস একটি নদীর নাম ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৭ ই এপ্রিল করোনার জেরে মৃত্যু হলো তার। বেশ কিছুদিন আগে তার করোনা রিপোর্ট পসিটিভ আসে। শুক্রবার ৭১ বছর বয়সে তার জীবনাবসান ঘটে। 

তিনি ১৯৫০ সালের ১৯ শে জুলাই বাংলাদেশে জন্ম গ্রহণ করেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ এবং অভিনেত্রী ছিলেন। মাত্র ১৪ বছর হয়েছে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন। রাজনীতির ক্ষেত্রে তিনি সাংসদ হিসেবেও মনোনীত হয়েছেন। অভিনেত্রীর আসল নাম মিনা পাল। অভিনয় জগতে পদার্পণের সময় নাম পরিবর্তন করে রাখেন করবী। এছাড়াও তিনি সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন। 

তিনি বহু ছবিতে অভিনয় করেছেন। তিতাস একটি নদীর নাম, সাত ভাই চম্পা, আবির্ভাব, দর্পচূর্ণ, দীপ নেভে নাই, ক খ গ ঘ ঙ, সুতরাং, বাহানা, জলছবি সহ আরও অন্যান্য ছবিতে অভিনয় প্রতিভা ফুটিয়ে তুলেছেন। 

তিনি বাচসাচ অ্যাওয়ার্ড পেয়েছেন বহুবার, এছাড়াও ১৯৭৮ সালে বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। আবারও ২০১৩ সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। 

তার অভিনয় জগতের পদার্পণের পরে পিছন ফিরে তাকাতে হয়নি, সেখানেই একজন বিখ্যাত শিল্পীর সম্মান অর্জন করে নিয়েছেন। বাংলাদেশ খ্যাত অভিনেতা রাজ্জাক এর সাথে জুটি করে ফিল্ম ক্যারিয়ার সেরা করে তুলেছেন। 

২০২১ সালের ১৭ই এপ্রিল করোনাতে আক্রান্ত হয়ে জনপ্রিয় অভিনেত্রী মানব জগত থেকে চিরকালের জন্য বিদায় নিলেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশের জনগণ সহ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ভারতবর্ষেও বহু ভক্ত, বিশেষ করে বাঙালিরা তার শোকে মর্মাহত হয়েছেন।

No comments