Breaking News

HDFC নিয়ে এল স্কলারশিপ এর সুবিধা, আবেদন করতে এখনই ক্লিক করুন


HDFC নিয়ে এল স্কলারশিপ এর সুবিধা, এখনই আবেদন করুন


ছাত্র-ছাত্রীদের জন্য HDFC নিয়ে এল স্কলারশিপ এর সুবিধা। HDFC Bank Parivartan's ECS Scholarship টি সমাজের দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে উদ্যোগ নিয়েছে। ব্যক্তিগত সমস্যা অথবা পরিবারের অর্থনৈতিক মন্দার কারণে যে সকল শিক্ষার্থী পড়াশুনা চালিয়ে যেতে পারে না, তাদের দিকে লক্ষ্য করেই এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তনের ইসিএস স্কলারশিপ চালু করেছেন সংস্থাটি।

এই স্কলারশিপটির সুবিধা ষষ্ঠ শ্রেণি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিতে পারেন। ছাত্র ছাত্রীদের শ্রেণি অনুযায়ী সর্বোচ্চ ৭৫ হাজার(75,000/-) টাকার অর্থিক অনুদান দেওয়া হয় বলে বিজ্ঞপ্তি জারি করেছেন।

ভারতের শীর্ষ ব্যাঙ্কিং এবং আর্থিক সহায়তা প্রদানকারী HDFC ব্যাঙ্ক তাদের মূল কর্মসূচিতে একটি অঙ্গ হিসেবে এই শিক্ষাবৃত্তিটিকেও অন্তর্ভুক্ত করে নিয়েছেন। যা শিক্ষামূলক সঙ্কট বৃত্তি(ECS) নামে অন্তর্ভুক্ত হয়।শিক্ষা এবং জীবিকার অন্যান্য ক্ষেত্রেও এইচডিএফসি ব্যাঙ্ক তাদের বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে।

কারা আবেদনের যোগ্য?

কীভাবে আবেদন করবেন এই স্কলারশিপ এর সুবিধা পেতে?

কি কি নথিপত্র প্রয়োজন রয়েছে আবেদনের সময়?

এর সম্পূর্ণ প্রক্রিয়া দিয়ে দেওয়া হল-

আবেদন করতে হলে-
১। শিক্ষার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে
২। শিক্ষার্থীকে VI-XII কোনো ক্লাসের চলতি বছরের হতে হবে। যে কোন প্রাইভেট, সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের হলেও চলবে।
৩। শেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর কমপক্ষে ৫৫% হতে হবে।
৪। পরিবারের আয় ২,৫০,০০০/- এর মধ্যে হতে হবে।



প্রযোজনীয় নথিপত্র গুলির তালিকা-

১। পাসপোর্ট সাইজের ছবি
২। শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কসিট ২০১৯-২০ শিক্ষাবর্ষের( বি:দ্র:- যদি না পেয়ে থাকে তাহলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের)
৩। পরিচয় পত্রের প্রমাণ ( আধার/ভোটার/ড্রাইভিং লাইসেন্স)
৪। চলতি বছরের ভর্তির প্রমাণ( ফি রিসিপ্ট/ ভর্তির নথি/ প্রতিষ্ঠানের পরিচয় পত্র/ বোনাফিড সার্টিফিকেট)
৫। আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুক/ বাতিল চেক
৬। আয়ের প্রমাণ -
*Income proof issued by Gram Panchayet / word counselor/  Sarpanch
*Income proof issued by SDO / DM / CO /  Tehsildar
*Affidavit

নীচের লিঙ্ক এ গিয়ে আবেদন পদ্ধতি জেনে নিন-

No comments