নিট-পিজি পরীক্ষায় স্থগিতাদেশ, বাতিল আরও বেশ কিছু পরীক্ষা
সিবিএসই এর দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছোতে না পিছোতেই স্থগিতাদেশ দেওয়া হল মেডিক্যাল এন্ট্রান্স এর নিট-পিজি। বৃহস্পতিবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এর ট্যুইট থেকে জানা গেছে।
তবে কি সকল পরীক্ষার সাথে সাথে বন্ধ থাকবে দীর্ঘদিন নিট-পিজি?
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে কি ঘোষণা করা হবে বাতিল পরীক্ষার তারিখ?
এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন সেই ট্যুইটেই-
নিট-পিজি পিছিয়ে গেলেও পরবর্তী তারিখ পরিবর্তন হয়ে কবে করা হবে সেকথাও জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন সেই ট্যুইটের মাধ্যমে। ছাত্র ছাত্রীদের ভবিষ্যত পরিস্থিতির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।
নিট-পিজি পরীক্ষার অনলাইন ফর্ম ফিলাপ 23 শে ফেব্রুয়ারি,2021 এর বিকাল ৩ টা থেকে 15 মার্চ,2021 রাত্রি 11:55 পর্যন্ত চলেছিল। পুনরায় এডিট করার সময় ছিল 19-21 শে মার্চ,2021 এবং ফাইনাল এডিট অপশন খোলা ছিল 02.04.21 থেকে 04.04.21 তারিখ পর্যন্ত।
নিট-পিজি এর সকল পরীক্ষার্থীরা এপ্রিলের 12 তারিখেই এডমিট হাতে পেয়েছে। সামনের 18.04.21 তারিখে তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে এবং মে মাসের 31 তারিখ রেজাল্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এরই মধ্যে স্থগিতাদেশ দেওয়া হলো নিট-পিজি এর উপর।
ভোটকালীন রাজ্যের সাথে সাথে সমগ্র দেশে Covid-19 এর সংক্রমণ হার বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে আবারও সকলের মধ্যে ভয়ের উদ্বেগ জন্মেছে। গোটা দেশে আবারও লকডাউন এর আশঙ্কা থেকেই যাচ্ছে। পিছিয়ে পড়েছে শিক্ষামহল সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান।
গতবারের লকডাউন এর জেরে রাজধানী সহ সমগ্র দেশের গ্রাম, প্রত্যন্ত এলাকাগুলিতেও রাস্তায় লোকের অস্তিত্ব নিয়ে টানাটানি ছিল। সেকারনেই বন্ধ ছিল দোকানপাট , যানবাহন চলাচল , চাষবাস। আর ধীরে ধীরে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার এবং ভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় প্রায় সবকিছুই স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু স্বাভাবিক অবস্থায় হয়নি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
ঠিক রাজ্যের ভোট পেরোতে না পেরোতেই ফের বাড়ছে সংক্রমণ। যার জেরে স্থগিতাদেশ পড়েছে CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের পরীক্ষা। সিবিএসই কে লক্ষ্য করে বেশ কিছু রাজ্য তাদের রাজ্য পরিচালিত স্কুলগুলিতেও দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার স্থগিতাদেশ দিয়ে দিয়েছে বলে খবর।


No comments