এখনই দেখে নিন আধার কার্ডের গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞপ্তি ও তথ্য
আধার কার্ড এখন সর্ববহুল ব্যবহৃত নথিপত্রের মধ্যে একটি নথি। আধার নম্বর ছাড়া কোনো কাজই পরিপূর্ণতা পায় না, সেটি সরকারি কিংবা বেসরকারি যাই হোক না কেন। বেশ কিছুদিন আগে ভারত সরকার দ্বারা ঘোষিত হয়েছিল যে সর্বক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হবে। যা ধীরে ধীরে হয়েই চলেছে।
ব্যাঙ্ক একাউন্ট এর পরেই এখন দ্রুততার সাথে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোকে কেন্দ্র করে বেশ কিছুদিন ব্যস্ত ছিল সর্বসাধারণ মানুষ। এর পরেও যারা প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করেননি তারা বর্তমানে তাড়াহুড়ো করে কাজ সেরে ফেলছেন। কেননা ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যাদের প্যান কার্ডে আধার লিঙ্ক থাকবে না তাদেরকে ১০,০০০ পরিমান টাকার জরিমানা দিতে হবে।
বর্তমানে জ্বালানি গ্যাসের আদান প্রদান এর ক্ষেত্রে আধার নাম্বার এর ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়াও যে কোন অফিস থেকে শুরু করে দোকান-পাট সর্বক্ষেত্রে আধার এর ব্যবহার শুরু হয়ে গেছে। নতুন সিম কার্ড বের করতে গেলে আধার এর ব্যবহার রয়েছে, অনলাইনে বহুক্ষেত্রে আধার এর প্রয়োজন রয়েছে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এমনকি লাইসেন্স সংক্রান্ত কার্যের প্রয়োজনেও আধার এর ব্যবহার লক্ষ্য করা যায়।
কিন্তু আধার কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণের নথি নয়, যা UIDAI এর তরফ থেকে পরিস্কার জানানো হয়েছে। তবে UIDAI সকলকে আধার এর আওতায় আসার পরামর্শ দিয়েছেন।
আপনি আপনার এবং আপনার পরিবারের আধার সম্পর্কিত সকল তথ্যের ব্যাপারে জানতে আধারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইট ভিজিট করে আপনি আধার সম্পর্কিত যে কোন জিজ্ঞাসার জবাব পেতে পারেন। সেখান থেকে আপনি আধারের জন্য নাম নতিভুক্ত করতে পারবেন এবং আপনার আধার কার্ড এর প্রোফাইল আপডেট করতে পারবেন।
পরবর্তীতে নতুন আধারে স্টেটাস এবং সক্রিয়তা চেক করতে পারবেন। আধারের সাথে তাই সকলকে জুড়ে নেওয়া উচিত বলে মনে করেন UIDAI এর সেন্টার রিপ্রেসেন্টেটিভ।
তবে প্রায় ৮০ শতাংশ মানুষ আধার কার্ডের আওতায় চলে এসেছেন এবং অনেক নতুন কার্ড রেজিস্ট্রেশনের মধ্যে রয়েছে এমনটাই সূত্রের খবর।

No comments